ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়–

দেখা হয়েছে: 16

Bangla Lyrics

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়–
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয় ॥
দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে–
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয় ॥
ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই–
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া–
শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই ॥
তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান–
রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান ॥

রাগ: গৌরী-পূরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

Transliteration in English

ghate base achi anamna    jeteche bahiya susamay–
se batase tari bhasab na    jaha toma-pane nahi bay ॥
din jay ogo din jay,    dinamni jay oste–
nishar timire dash dik ghire   jagiya uthiche shat bhay ॥
gharer thikana hal na go,   man kare tabu jai-jai–
dhrubtara tumi jetha jag     se diker path chini nai।
et din tari bahilam       je sudur path bahiya–
shat bar tari dubudubu kari     se pathe bharsa nahi pai ॥
tir-sathe hero shat dore  badha ache mor tarikhan–
rashi khule debe kabe more,   bhasite parile bache pran।
kabe okuler khola haoa   dibe sab jbala juraye,
shuna jabe kabe ghanghor rabe   mahasagrer kalgan ॥
rag: gouri-purbi
tal: ektal
rachnakal (banggabd): 1307
rachnakal (khrishtabd): 1901