তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে

দেখা হয়েছে: 55

Bangla Lyrics

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে।
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে।
না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কূলহারা সাগরে॥

বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে এল আমার বাতায়নে।
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।।
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন ।।
আজকে জীবন-সমর্পণের গান গাব নীরব অবসরে॥

Transliteration in English

tumi ektu kebal baste diyo kache
amay shudhu kshanek tare।
aji hate amar ja kichu kaj ache
ami sangg karab pare।
na chahile tomar mukhpane hriday amar biram nahi jane,
kajer majhe ghure berai jat phiri kulhara sagre॥
basant aj uchchbase nishbase el amar batayne।
olas bhramar gunjriya ase phere kunjer pranggne।।
ajke shudhu ekante asin
chokhe chokhe cheye thakar din ।।
ajke jiban-samarpner gan gab nirab obasre॥