হাজার বছর পরে আবার এসেছি
দেখা হয়েছে: 1.7K
Bangla Lyrics
হাজার বছর পরে আবার এসেছি ফিরে
বাংলার বুকে আছি দাঁড়িয়ে
এনেছি দুদিক থেকে বুক ভরা ভালবাসা
আবার দুহাত যেন বাড়িয়ে।।
দেখছি আকাশ নীল সাদা সাদা মেঘ
শিউলী গন্ধে দোলা হাওয়ার আবেগ।
পুরনো দিনের চেনা ঐ বনছায়া পথ
লুকোচুরি খেলা খেলে হারিয়ে।।
অনেক জমানো কথা সুরের সোহাগ পেয়ে
গান হয়ে মন ছুয়ে গেল
কি যেন একটি সুখে অভিমান ব্যাথা জ্বালা
আঁখি জলে সব ধুয়ে গেল
আবার দেখছি ঐ ভেজা ভেজা চোখ
এনেছে ক্লান্তিবোনা সোনার আলো
শুনছি তোমার ডাকে জীবন ডাকছে যেন
মরণের সীমানাটা ছাড়িয়ে।।
Transliteration in English
hajar bachar pare abar esechi phire banglar buke achi dariye enechi dudik theke buk bhara bhalbasa abar duhat jen bariye।। dekhchi akash nil sada sada megh shiuli gandhe dola haoar abeg। purno diner chena oi banchaya path lukochuri khela khele hariye।। onek jamano katha surer sohag peye gan haye man chuye gel ki jen ekti sukhe obhiman bjatha jbala akhi jale sab dhuye gel abar dekhchi oi bheja bheja chokh eneche klantibona sonar alo shunchi tomar dake jiban dakche jen marner simanata chariye।।