আমার পরান যাহা চায়

দেখা হয়েছে: 426

Bangla Lyrics

আমার পরান যাহা চায়,
তুমি তাই তুমি তাই গো ।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো ।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও, সুখের সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে-
আর কিছু নাহি চাই গো ।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস-
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ মাস ।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও-
আমি যত দুখ পাই গো ।।

Transliteration in English

amar paran jaha chay,
tumi tai tumi tai go ।
toma chara ar e jagte
mor keh nai, kichu nai go ।।
tumi sukh jadi nahi pao,
jao, sukher sandhane jao,
ami tomare peyechi hridaymajhe-
ar kichu nahi chai go ।।
ami tomar birhe rahib bilin,
tomate karib bas-
dirgh dibas, dirgh rajni,
dirgh barash mas ।
jadi ar-kare bhalobas,
jadi ar phire nahi as,
tabe tumi jaha chao tai jen pao-
ami jat dukh pai go ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার পরান যাহা চায়” গানটি কে গেয়েছেন?
“আমার পরান যাহা চায়” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার পরান যাহা চায়” গানের গীতিকার ও সুরকার কে?
“আমার পরান যাহা চায়” কোন বিভাগের গান?
“আমার পরান যাহা চায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।