দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না

দেখা হয়েছে: 165

Bangla Lyrics

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা-
উড়ে গেল, সকল কথা কইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

Transliteration in English

dinguli mor sonar khachay rail na-
sei-je amar nana ranger dinguli।
kannahasir badhan tara sail na-
sei-je amar nana ranger dinguli।।
amar praner ganer bhasha
shikhbe tara chil asha-
ure gel, sakal katha kail na-
sei-je amar nana ranger dinguli।।
sbapan dekhi, jen tara kar ashe
phere amar bhanga khachar char pashe-
sei-je amar nana ranger dinguli।।
et bedan hay ki phaki।
ora ki sab chayar pakhi।
akash-pare kichui ki go bail na-
sei-je amar nana ranger dinguli।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানটি শুরু হয়:

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানটি কে গেয়েছেন?
“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানের গীতিকার ও সুরকার কে?
“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” কোন বিভাগের গান?
“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।