পলাশ ঢাকা কোকিল ডাকা
দেখা হয়েছে: 4.9K
Bangla Lyrics
পলাশ ঢাকা কোকিল ডাকা
আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো
এমন কোথাও নাই রে।।
ছল ছল ছলিয়ে নিরবোধী
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো।
পরশ বুকে পাই রে।।
ঝর ঝর ঝরিয়ে বাশের পাতা
চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে
নীরব মায়ায় টানে
গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে।
মন হারিয়ে যায় রে।।
Transliteration in English
palash dhaka kokil daka amar e desh bhai re dhaner mathe dheu khelano eman kothao nai re।। chal chal chaliye nirbodhi rupali har baiche nadi। dakhin haoay dol jagano। parash buke pai re।। jhar jhar jhariye basher pata chokhe sbapan ane onek kathar rupaktha je nirab mayay tane gun gun guniye batas ese kalmi phuler gandhe meshe phasal bhara mather dake। man hariye jay re।।