একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়

দেখা হয়েছে: 137

Bangla Lyrics

একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়
অমল কোমল হাত বাড়িয়ে লছমি আজো তোলে

সবুজ পাতার বাহারে দুলতো দোদুল আহারে
প্রেমের পরাগ তার ছড়াতো হাসিলে
ও বাতাসে নাচিলে

জগ্নু আর লছমি যে বিয়ের রাতে ঝুমুরে
রতনপুর বাগিচায় জোয়ারে তুলেছে,
ও জোয়ার তুলেছে

তাদের প্রেমের কুটিরে ছোট্ট শিশু এলরে
কী দেব তার তুলনা চাঁদের আলো ঝরে

জগ্নু যেন যুবক পাতার লছমি লজ্জাবতী লতা
দুটি পাতার বুকে কুড়ি ঘুমায় পড়িলে ও ঘুমায় পড়িলে
এই মানুষরূপী পাতার সাত পিশাচেরা বাড়ায় হাত
অকালে হায় ছিনিয়ে নিতে আসে দলে দলে ঐ আসে দলে দলে

ভয়ে পাতা গুটিসুটি আধিক ফোঁটা কুড়িটি
আড়াল করে ঢেকে রাখে পিশাচ আসিলে ঐ পিশাচ আসিলে

তাম্রবরণ দুহাতে সবল বাহুর আঘাতে।
ধম ধমা ধম মাদল বাজায় নতুন সাড়া তুলে
হাজার দেহ দোলে হাজার দেহ দোলে
নতুন দিনের আহবানে হাজার চোখের আগুনে
বজ্র মাদল গর্জনে পিশাচ তাড়ালে ও পিশাচ তাড়ালে।।

Transliteration in English

ekti kuri duti pata ratanpur bagichay
omal komal hat bariye lachmi ajo tole
sabuj patar bahare dulto dodul ahare
premer parag tar charato hasile
o batase nachile
jagnu ar lachmi je biyer rate jhumure
ratanpur bagichay joare tuleche,
o joar tuleche
tader premer kutire chott shishu elre
ki deb tar tulna chader alo jhare
jagnu jen jubak patar lachmi lajjabti lata
duti patar buke kuri ghumay parile o ghumay parile
ei manushrupi patar sat pishachera baray hat
okale hay chiniye nite ase dale dale oi ase dale dale
bhaye pata gutisuti adhik phota kuriti
aral kare dheke rakhe pishach asile oi pishach asile
tamrabaran duhate sabal bahur aghate।
dham dhama dham madal bajay natun sara tule
hajar deh dole hajar deh dole
natun diner ahbane hajar chokher agune
bajr madal garjne pishach tarale o pishach tarale।।