সুখ ছাড়া দুখ
দেখা হয়েছে: 894
Bangla Lyrics
সুখ ছাড়া দুখ, দুখ ছাড়া সুখ
হলেও হতে পারে ভেবে দেখি নি
তবে তুমি ছাড়া আমি
আর আমি ছাড়া তুমি
এমন তো কখনো ভাবিনি।।
হিমালয় পাহাড়টা ধ্বসে যদি যায়
হাজারও লোকালয় ধুলোতে লুটায়।
তবু স্বপ্নগুলো শুধু তোমাকে ঘিরে
ধ্বংস হলে হোক পৃথিবী।।
শিকড় যেমনই থাকে মাটিকে ধরে
ভালবাসি তোমাকে তেমনই করে।
তুমি নিঃশ্বাস হয়ে আছ আমারই দেহে
নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচে কী।।
Transliteration in English
sukh chara dukh, dukh chara sukh haleo hate pare bhebe dekhi ni tabe tumi chara ami ar ami chara tumi eman to kakhno bhabini।। himalay paharta dhbase jadi jay hajarao lokalay dhulote lutay। tabu sbapngulo shudhu tomake ghire dhbangs hale hok prithibi।। shikar jemanai thake matike dhare bhalbasi tomake temanai kare। tumi nihshbas haye ach amarai dehe nihshbas chara keu bache ki।।