তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা

দেখা হয়েছে: 131

Bangla Lyrics

তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
মম বিজনগগনবিহারী।
আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী।।

মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
মম সন্ধ্যাগগনবিহারী।

তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া–
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজন স্বপনবিহারী।।

মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
মম মুগ্ধনয়নবিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে–
তুমি আমারি, তুমি আমারি,
মম মোহনমরণবিহারী।।

Transliteration in English

tumi sandhjar meghmala tumi amar nibhrit sadhna,
mam bijanagaganbihari।
ami amar maner madhuri mishaye tomare karechi rachna
tumi amari, tumi amari,
mam bijanjibanbihari।।
mam hridayaraktrage tab charan diyechi rangiya,
mam sandhjagaganbihari।
tab odhar ekechi sudhabishe mishe mam sukhdukh bhangiya–
tumi amari, tumi amari,
mam bijan sbapanbihari।।
mam moher sbapanlekha tab nayne diyechi paraye।
mam mugdhanayanbihari।
mam sanggit tab ongge ongge diyechi jaraye jaraye–
tumi amari, tumi amari,
mam mohanamaranbihari।।