নয় এ মধুর খেলা
দেখা হয়েছে: 77
Bangla Lyrics
নয় এ মধুর খেলা
তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা নয় এ মধুর খেলা।।
কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি
সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা।।
বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।
দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে।
ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে
তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা।।
Transliteration in English
nay e madhur khela tomay amay sarajiban sakal-sandhjabela nay e madhur khela।। katbar je nibal bati, garje el jharer rati sangsarer ei dolay dile sangshyerai thela।। bare bare badh bhangiya banja chuteche। darun dine dike dike kanna utheche। ogo rudr, duhkhe sukhe ei kathati bajal buke tomar preme aghat ache, naiko obhela।।