এই কথাটি মনে রেখো

দেখা হয়েছে: 132

Bangla Lyrics

এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বলে আপন-মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

ei kathati mane rekho,    tomader ei hasikhelay
ami je gan geyechilem    jirn pata jharar belay।
shukno ghase shunj bale    apan-mane
onadre obhelay
ami je gan geyechilem     jirn pata jharar belay॥
diner pathik mane rekho,    ami chalechilem rate
sandhjaprdip niye hate।
jakhan amar o-par theke    gel deke    bhesechilem bhanga bhelay।
ami je gan geyechilem    jirn pata jharar belay॥
rag: khambaj
tal: dadra
rachnakal (banggabd): 1328
rachnakal (khrishtabd): 1921
rachnasthan: shantiniketan