বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,

দেখা হয়েছে: 37

Bangla Lyrics

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের ‘পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা ॥
আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি–
দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ মাঘ, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

basnte aj dharar chitt hal utla,
buker ‘pare dole   dole dole   dole re tar paranputla ॥
annderai chabi dole   dignterai kole kole,
gan duliche   dole dole   gan duliche nil-akasher hriday-utla ॥
amar duti mugdh nayan nidra bhuleche।
aji amar hridaydolay ke go duliche।
duliye dil sukher rashi   lukiye chil jatek hasi–
duliye dil   dole dole   duliye dil janam-bhara bjatha otla ॥
rag: pilu-bhimapalshri
tal: ektal
rachnakal (banggabd): 28 magh, 1320
rachnakal (khrishtabd): 10 phebruyari, 1914
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,” গানটি কে গেয়েছেন?
“বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,” গানটির শিল্পী: মিতা হকমিতা হক এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,” গানের গীতিকার ও সুরকার কে?
“বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,” কোন বিভাগের গান?
“বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।