দু’চোখ দিয়েই দ্যাখো
দেখা হয়েছে: 99
Bangla Lyrics
আজ শিক্ষিত লোকে গবেষণা করে
কার চেয়ে কে বড়
কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ
বলো কে বেশী বড়
এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ
বাঙালী তোমার জন্য
তবু গেলো না গেলো না, এখনো গেলো না
বাঙালী মনের দৈন্য
কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায়
সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়
না, না, কারো অন্তরে নয়
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা
আজ দাঁড়িপাল্লায়
আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী
কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর
কোনটা দরকারী
দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী
কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী
তর্কে নেমেছে, নেমেছে বাঙালী
আজকে কোমর বেঁধে
মাঝখানে পড়ে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে
এক চোখে চুরুলিয়া আর
এক চোখে জোড়াসাঁকো
এক চোখ বুজে থেকো না বাঙালী
দু’চোখ দিয়েই দ্যাখো
কে ছিল ব্রাহ্ম কবি আর
কে ছিল মুসলমান
কার কবিতার সংখ্যা বেশী
কার বেশী ছিল গান
কে ছিল দোকানদার আর
কার বাবা জমিদার
কে জিতলো পুরস্কার আর
কে পেলো কারাগার
কার গান হলো শুধু গীতি আর
কার গান সংগীত
কার স্বরলিপি আছে, কার নেই
বলো কে বেশী পণ্ডিত
রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র
নজরুল তাতে টালমাটাল জোয়ার
রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ
নজরুল সেই মহাকাশ জুড়ে
তুফান ডাকা বজ্র অহংকার
Transliteration in English
aj shikshit loke gabeshna kare kar cheye ke bar kaji najrul, naki rabindrnath balo ke beshi bar elo najrul, elo rabindrnath bangali tomar janj tabu gelo na gelo na, ekhno gelo na bangali maner doinj kothay sanchyita ar sanchitai ba kothay sanchita ar sanchyita aj daripallay na, na, karo ontre nay djakho sanchita ar sanchyita aj daripallay aj nichche ojan, dekhche bangali konta beshi bhari konta paritjajj ar konta darkari djakho sanchita ar sanchyitar konta beshi bhari konta paritjajj ar konta darkari tarke nemeche, nemeche bangali ajke komar bedhe majhkhane pare marche shilp pathar chokhe kede ek chokhe churuliya ar ek chokhe jorasako ek chokh buje theko na bangali du’chokh diyei djakho ke chil brahm kabi ar ke chil musalman kar kabitar sangkhja beshi kar beshi chil gan ke chil dokandar ar kar baba jamidar ke jitlo purskar ar ke pelo karagar kar gan halo shudhu giti ar kar gan sanggit kar sbarlipi ache, kar nei balo ke beshi pandit rabindrnath shant samudr najrul tate talmatal joar rabindrnath mukt mahakash najrul sei mahakash jure tuphan daka bajr ohangkar