স্বপ্ন আমার হাত ধরো
দেখা হয়েছে: 126
Bangla Lyrics
আমার স্বপ্ন আমার হাত ধরো
তোমার চেয়ে যোগ্য সাথি
কোথায় পাবো আর
আমি ক্লান্ত শ্রান্ত দ্বিধায় ভ্রান্ত…
আহত এবং ব্যথায় শান্ত
ভরসাহীনতা ভরাট করেছে
আমার অন্ধকার
এই পথ এই সময়
নয় আমার বন্ধু নয়
নিরাশার কাছে শুধু হেরে যায়
নিরস্ত্র এ হৃদয়
বন্ধুকে ডাকি সাড়া দিয়ে যায়
আমাকে জড়ানো কুয়াশার মত ভয়
আমার স্বপ্ন একটু শান্তি দাও
আমার ব্যথায় হাত বুলাও
আমার স্বপ্ন আমার বন্ধু হও
আমার ব্যথায় হাত বুলাও
অসময়ের এ মৌসুমে
বন্ধ সবার দ্বার
এখনও অনেক বাকি
এই কাঁটায় সাজানো পথ
সমতল শেষে সমুখে রয়েছে
কত গিরি পর্বত
এখনই স্থবির কেন পথ চলা
নিভুনিভু কেন আগুনে ভেজা শপথ
আমার স্বপ্ন করো আশীর্বাদ
শুধু তোমায় নিয়েই কাটুক রাত
স্বপ্ন করো আশীর্বাদ
কাটুক আমার ব্যথার রাত
আমায় তোমার যোগ্য করো
সেও তো তোমার ভার
Transliteration in English
amar sbapn amar hat dharo tomar cheye jogj sathi kothay pabo ar ami klant shrant dbidhay bhrant… ahat ebang bjathay shant bharsahinta bharat kareche amar ondhkar ei path ei samay nay amar bandhu nay nirashar kache shudhu here jay nirastr e hriday bandhuke daki sara diye jay amake jarano kuyashar mat bhay amar sbapn ektu shanti dao amar bjathay hat bulao amar sbapn amar bandhu hao amar bjathay hat bulao osamyer e mousume bandh sabar dbar ekhanao onek baki ei katay sajano path samatal sheshe samukhe rayeche kat giri parbat ekhanai sthabir ken path chala nibhunibhu ken agune bheja shapath amar sbapn karo ashirbad shudhu tomay niyei katuk rat sbapn karo ashirbad katuk amar bjathar rat amay tomar jogj karo seo to tomar bhar