তাজ্জব বনে যাই
দেখা হয়েছে: 110
Bangla Lyrics
আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার
আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষের ঘর নাই
দ্যাখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই
আমি তাজ্জব বনে যাই, আজো মানুষ পেলো না ঠাঁই
দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই
আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড়সা জাল বোনে
টিক্টিক্ করে টিকটিকি যেন কি বলে আপন মনে
লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকাওয়াজে হাঁটে
উঁই পোকাদের আঁধার বসতি সেগুন কাঠের খাটে
আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই পেলো ঘর
হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর
ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে আসবাব তলে
কাপড়ের ভাঁজে আরশোলাদের বংশই বেড়ে চলে
নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে
সন্ধ্যে হলেই কবুতর ফেরে আমার বাড়ির ছাদে
আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই ফেরে ঘরে
দ্যাখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে
ওরে ছোট্ট চড়াই, শোন – আজ তোকেই তো দরকার
তুই শেখাবি মানুষকে, তার বুঝে নিতে অধিকার
Transliteration in English
amar gharer ghulghulite charui pakhir basa dhulobali ar kharkuto diye gochano se sangsar ami tajjab bane jai, dekhi manusher ghar nai djakho manusherai ghare basa bedhe nilo chott ek charai ami tajjab bane jai, ajo manush pelo na thai djakho jite nilo thikai chott charai odhikarer larai amar prasade deyale deyale makarsa jal bone tiktik kare tiktiki jen ki bale apan mane lal piprer bishal bahini kuchkaoaje hate ui pokader adhar basti segun kather khate ami tajjab bane jai, dekhi sabbai pelo ghar halo manusher sabai apan, shudhu manushai halo par idur mashai ghumon rannaghre asbab tale kaprer bhaje arsholader bangshai bere chale nam na jana beral chana ghumay barandate sandhje halei kabutar phere amar barir chade ami tajjab bane jai, dekhi sabbai phere ghare djakho udam sharire manush ghumay, ghumay pather more ore chott charai, shon – aj tokei to darkar tui shekhabi manushke, tar bujhe nite odhikar