মোদের যেমন খেলা তেমনি যে কাজ
দেখা হয়েছে: 26
Bangla Lyrics
মোদের যেমন খেলা তেমনি যে কাজ
জানিস নে কি ভাই।
তাই কাজকে কভু আমরা না ডরাই।।
খেলা মোদের লড়াই করা
খেলা মোদের বাঁচা মরা,
খেলা ছাড়া কিছুই কোথাও নাই।।
খেলতে খেলতে ফুটেছে ফুল
খেলতে খেলতে ফল যে ফলে,
খেলারই ঢেউ জলে স্থলে।
ভয়ের ভীষণ রক্তরাগে খেলার
আগুন যখন লাগে
ভাঙাচোরা জ্ব’লে যে হয় ছাই।।
Transliteration in English
moder jeman khela temni je kaj janis ne ki bhai। tai kajke kabhu amra na darai।। khela moder larai kara khela moder bacha mara, khela chara kichui kothao nai।। khelte khelte phuteche phul khelte khelte phal je phale, khelarai dheu jale sthale। bhayer bhishan raktrage khelar agun jakhan lage bhangachora jb’le je hay chai।।