কাঁদালে তুমি মোরে
দেখা হয়েছে: 735
Bangla Lyrics
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে।।
তোমার অভিসারে যাব অগম-পারে।
চলিতে পথে পথে বাজুক ব্যাথা পায়ে।।
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা
দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে।।
Transliteration in English
kadale tumi more bhalobasarai ghaye nibir bednate pulak lage gaye।। tomar obhisare jab ogam-pare। chalite pathe pathe bajuk bjatha paye।। parane baje bashi, nayne bahe dhara dukher madhurite karil dishahara sakalai nibe-kere, dibe na tabu chere man sare na jete, phelile eki daye।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কাঁদালে তুমি মোরে” গানটি কে গেয়েছেন?
“কাঁদালে তুমি মোরে” গানটির শিল্পী: কাদেরী কিবরিয়া। কাদেরী কিবরিয়া এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কাঁদালে তুমি মোরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্র নাথ ঠাকুর; সুরকার রবীন্দ্র নাথ ঠাকুর।
“কাঁদালে তুমি মোরে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কাঁদালে তুমি মোরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।