সখী বহে গেল বেলা
দেখা হয়েছে: 50
Bangla Lyrics
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,
এ কি আর ভালো লাগে!
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে!
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন,
মধুর হুতাশে মধুর দহন,
নিত-নব অনুরাগে।
তরল কোমল নয়নের জল
নয়নে উঠিবে ভাসি।
সে বিষাদ-নীরে নিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি।
উদাস নিশ্বাস আকুলি উঠিবে,
আশা-নিরাশায় পরান টুটিবে,
মরমের আলো কপোলে ফুটিবে,
শরম-অরুণ-রাগে।
Transliteration in English
sakhi, bahe gel bela, shudhu hasikhela, e ki ar bhalo lage! akul tiyash, premer piyas, prane ken nahi jage! kabe ar habe thakite jiban akhite akhite madir milan, madhur hutashe madhur dahan, nit-nab onurage। taral komal nayner jal nayne uthibe bhasi। se bishad-nire nibe jabe dhire prakhar chapal hasi। udas nishbas akuli uthibe, asha-nirashay paran tutibe, marmer alo kapole phutibe, sharam-orun-rage।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সখী বহে গেল বেলা” গানটি কে গেয়েছেন?
“সখী বহে গেল বেলা” গানটির শিল্পী: কাদেরী কিবরিয়া। কাদেরী কিবরিয়া এর আরও বাংলা গানের কথা দেখুন।
“সখী বহে গেল বেলা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“সখী বহে গেল বেলা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সখী বহে গেল বেলা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।