দখিন হাওয়া জাগো জাগো জাগাও
দেখা হয়েছে: 89
Bangla Lyrics
দখিন-হাওয়া, জাগো জাগো,
জাগাও আমার সুপ্ত এ প্রাণ।
আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান।
জাগো জাগো।।
পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা,
নৃত্য তোমার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান।
জাগো জাগো
গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি।
যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে
বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান।
জাগো জাগো।।
Transliteration in English
dakhin-haoa, jago jago, jagao amar supt e pran। ami benu, amar shakhay nirab-je hay kat-na gan। jago jago।। pather dhare amar kara ogo pathik badhanhara, nritj tomar chitte amar muktidola kare je dan। jago jago ganer pakha jakhan khuli badha-bedan takhan bhuli। jakhan amar buker majhe tomar pather bashi baje bandhbhangar chande amar moun-kadan hay obsan। jago jago।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দখিন হাওয়া জাগো জাগো জাগাও” গানটি কে গেয়েছেন?
“দখিন হাওয়া জাগো জাগো জাগাও” গানটির শিল্পী: কাদেরী কিবরিয়া। কাদেরী কিবরিয়া এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দখিন হাওয়া জাগো জাগো জাগাও” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“দখিন হাওয়া জাগো জাগো জাগাও” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দখিন হাওয়া জাগো জাগো জাগাও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।