মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
Transliteration in English
mor bhabnare ki haoay matalo, dole man dole okaran harshe। hridayagagne sajal ghan nabin meghe raser dhara barshe॥ tahare dekhi na je dekhi na, shudhu mane mane kshane kshane oi shona jay baje olkhit tari charne runurunu runurunu nupuradhbni॥ gopan sbapne chail oparash achler nab nilima। ure jay badler ei batase tar chayamay elo kesh akashe। se je man mor dil akuli jal-bheja ketkir dur subase॥