কেটেছে একেলা বিরহের বেলা
দেখা হয়েছে: 237
Bangla Lyrics
কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে।
সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে॥
দেখিতে দেখিতে নূতন আলোকে কি দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে॥
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।
হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে।
ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা,
চিরজীবনেরি বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে॥
Transliteration in English
keteche ekela birher bela akashkusumachayne। sab path ese mile gel sheshe tomar dukhani nayne॥ dekhite dekhite nutan aloke ki dil rachiya dhjaner pulke nutan bhuban nutan djuloke moder milit nayne॥ bahir-akashe megh ghire ase, el sab tara dhakite। harano se alo asan bichalo shudhu dujner akhite। bhashahara mam bijan rodna prakasher lagi kareche sadhna, chirjibneri banir bedna mitil dohar nayne॥