বারান্দায় রদ্দুর
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
বারান্দায় রদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে
গরম চায়ে চুমুক দিই
আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দারওয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
চতুর্দিক অগোছাল
আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়িময়
গরর গর, ফ্যান এর ব্লেড
আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুট্টে গিয়ে দরজা খুলি
দুধ ওয়ালার গোফে মাছি, তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
টেবিল এ মানিক প্ল্যান
শুধু মানির দেখা নাইরে আমার ফক্কা পকেট রে
বারান্দায় রদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুট্টে গিয়ে দরজা খুলি
সেলস ম্যান টাই গোছায়, তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
Transliteration in English
baranday raddur ami aram kedaray base du’pa nachaire garam chaye chumuk dii ami khabrer kagaj niye base pata ultai re kaling er ghanta shune chute giye darja khuli kaling er ghanta shune chute giye darja khuli daraoan daray ese tomar dekha nai tomar dekha nai re, tomar dekha nai। chaturdik ogochal amar kajer lok dub mereche dhulo barimay garar gar, phjan er bled amar ghulghulite charai base jatra shonay re kaling er ghanta shune chute giye darja khuli kaling er ghanta shune chutte giye darja khuli dudh oalar gophe machi, tomar dekha nai tomar dekha nai re, tomar dekha nai। tebil e manik pljan shudhu manir dekha naire amar phakka paket re baranday raddur ami aram kedaray base du’pa nachaire kaling er ghanta shune chute giye darja khuli kaling er ghanta shune chutte giye darja khuli selas mjan tai gochay, tomar dekha nai tomar dekha nai re, tomar dekha nai।