যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥

সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো,

আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।

অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।

ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!

সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি,

ঘর-ভরা মোর শূন্যতারই বুকের ‘পরে ॥

Transliteration in English

je rate mor duyarguli bhangal jhare
jani nai to tumi ele amar ghare ॥
sab je haye gel kalo, nibe gel diper alo,
akash-pane hat baralem kahar tare?।
ondhkare rainu pare sbapan mani।
jhar je tomar jayadhbja tai ki jani!
sakalbela cheye dekhi, dariye ach tumi e ki,
ghar-bhara mor shunjtarai buker ‘pare ॥