ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল

দেখা হয়েছে: 950

Bangla Lyrics

ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌।।

রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌।।

বেণুবন মর্মরে দখিন বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।

মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা
পাখায় বাজায় তার ভিখারির বীণা
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌।।

Transliteration in English

ore grihbasi khol, dbar khol, lagal je dol।
sthale jale banatle lagal je dol।
dbar khol, dbar khol।।
ranga hasi rashi rashi oshok palashe
ranga nesha meghe mesha prabhat-akashe
nabin patay lage ranga hillol।
dbar khol, dbar khol।।
benuban marmre dakhin batase
prajapti dole ghase ghase।
maumachi phire jachi phuler dakhina
pakhay bajay tar bhikharir bina
madhbibitane bayu gandhe bibhol।
dbar khol, dbar khol।।