যদি এ আমার হৃদয়দুয়ার
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
যদি এ আমার হৃদয়দুয়ার
বন্ধ রহে গো কভু
দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে,
ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন
এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
দয়া ক’রে তবু রহিয়ো দাঁড়ায়ে,
ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন
তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে,
ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন
তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার,
ফিরিয়া যেয়ো না প্রভু ॥
Transliteration in English
jadi e amar hridayduyar bandh rahe go kabhu dbar bhenge tumi eso mor prane, phiriya jeyo na prabhu ॥ jadi kono din e binar tare tab priynam nahi jhangkare daya k’re tabu rahiyo daraye, phiriya jeyo na prabhu ॥ jadi kono din tomar ahbane supti amar chetna na mane bajrbedne jagayo amare, phiriya jeyo na prabhu। jadi kono din tomar asne ar-kahareo basai jatne, chirdibser he raja amar, phiriya jeyo na prabhu ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যদি এ আমার হৃদয়দুয়ার” গানটি কে গেয়েছেন?
“যদি এ আমার হৃদয়দুয়ার” গানটির শিল্পী: শ্রাবণী সেন। শ্রাবণী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যদি এ আমার হৃদয়দুয়ার” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“যদি এ আমার হৃদয়দুয়ার” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যদি এ আমার হৃদয়দুয়ার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।