গোপন কথাটি রবে না গোপনে

দেখা হয়েছে: 98

Bangla Lyrics

গোপন কথাটি রবে না গোপনে,
উঠিল ফুটিয়া নীরব নয়নে।
না না না, রবে না গোপনে॥
বিভল হাসিতে
বাজিল বাঁশিতে,
স্ফুরিল অধরে নিভৃত স্বপনে–
না না না, রবে না গোপনে॥
মধুপ গুঞ্জরিল,
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল।
হৃদয়শতদল
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে।
না না না, রবে না গোপনে॥

Transliteration in English

gopan kathati rabe na gopne,
uthil phutiya nirab nayne।
na na na, rabe na gopne॥
bibhal hasite
bajil bashite,
sphuril odhre nibhrit sbapne–
na na na, rabe na gopne॥
madhup gunjril,
madhur bednay alok-piyasi
oshok munjril।
hridayashatadal
kariche talamal
orun prabhate karun tapne।
na na na, rabe na gopne॥