তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছে পলে পলে রে॥
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুনসমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে॥
দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে।
সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে,
কাঁপে সুনীল দিগঞ্চলে রে॥
Transliteration in English
tar bidaybelar malakhani amar gale re dole dole buker kache pale pale re॥ gandh tahar kshane kshane jage phagunasmirne gunjrit kunjatle re॥ diner sheshe jete jete pather ‘pare chayakhani miliye dil banantre। sei chaya ei amar mane, sei chaya oi kape bane, kape sunil diganchle re॥