আমার ঢালা গানের ধারা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার ঢালা গানের ধারা
সেই তো তুমি পিয়েছিলে
আমার গাঁথা স্বপন-মালা
কখন চেয়ে নিয়েছিলে।।
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে।।
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে
এই কথাটি রইবে লেগে
এই শ্যামলে এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে।।
Transliteration in English
amar dhala ganer dhara sei to tumi piyechile amar gatha sbapan-mala kakhan cheye niyechile।। man jabe mor dure dure phirechil akash ghure takhan amar bjathar sure abhas diye giyechile।। jabe biday niye jab chale milan-pala sangg hale sharat-aloy badal-meghe ei kathati raibe lege ei shjamle ei nilimay amay dekha diyechile।। Transliteration in English amar dhala ganer dhara sei to tumi piyechile amar gatha sbapan-mala kakhan cheye niyechile।। man jabe mor dure dure phirechil akash ghure takhan amar bjathar sure abhas diye giyechile।। jabe biday niye jab chale milan-pala sangg hale sharat-aloy badal-meghe ei kathati raibe lege ei shjamle ei nilimay amay dekha diyechile।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার ঢালা গানের ধারা” গানটি কে গেয়েছেন?
“আমার ঢালা গানের ধারা” গানটির শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা। রেজওয়ানা চৌধুরী বন্যা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার ঢালা গানের ধারা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার ঢালা গানের ধারা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার ঢালা গানের ধারা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।