হয় না
দেখা হয়েছে: 305
Bangla Lyrics
হয় না আর এমনতো হয় না
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ।
বৃক্ষ আকাশ সূর্য মিলে
ঝরনার কথা কয় না,
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
মেঘ কালো আধার কালো
মৃত্যুর বুঝি মরন হলো।
উদাস আকাশ, উত্তাল বাতাস
পথের বাঁকে রয় না
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
মেঘের নৃত্য তারার মেলা
সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা।
তোমার অশ্রু আমার চলা
একতারেতে রয় না
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।
Transliteration in English
hay na ar emanto hay na nadir buke brishti jhare, pahar tare sayna। surj lal briksh sabuj, ami kandi gharer konay, tumi obujh। briksh akash surj mile jharnar katha kay na, nadir buke brishti jhare, pahar tare sayna। megh kalo adhar kalo mritjur bujhi maran halo। udas akash, uttal batas pather bake ray na nadir buke brishti jhare, pahar tare sayna। megher nritj tarar mela soda mati rangga aloy brishtir khela। tomar oshru amar chala ektarete ray na sagar jale jharnar chalan maner katha kay na।