সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
দেখা হয়েছে: 34
Bangla Lyrics
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত।।
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে।
জীবন-শেষের শেষ জাগরণসম ঝলসিছে মহাবেদনা-
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা।
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
খড়্গ তোমার,হে দেব ব্রজপাণি, চরম শোভায় রচিত।
Transliteration in English
sundar bate tab onggadkhani taray taray khachit sbarne ratne shobhan lobhan jani barne barne rachit।। kharg tomar aro manohar lage baka bidjute aka se, garurer pakha rakt rabir rage jen go ost-akashe। jiban-shesher shesh jagaranasam jhalsiche mahabedna- nimeshe dahiya jaha kichu ache mam tibr bhishan chetna। sundar bate tab onggadkhani taray taray khachit kharg tomar,he deb brajpani, charam shobhay rachit।