হে ক্ষণিকের অতিথি
দেখা হয়েছে: 97
Bangla Lyrics
হে ক্ষণিকের অতিথি
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ চাহিয়া।।
কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে
কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া।।
ওগো অকরুণ, কী মায়া জানো
মিলনছলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মনভুলানো মোহনতানে গান গাহিয়া।।
Transliteration in English
he kshaniker otithi ele prabhate kare chahiya jhara shephalir path chahiya।। kon omrar birhinire chah ni phire kar bishader shishirnire ele nahiya।। ogo okrun, ki maya jano milanachle birah ano। chalech pathik alokjane adhar-pane manbhulano mohantane gan gahiya।।