পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে

দেখা হয়েছে: 163

Bangla Lyrics

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
তোমার পরশ আসে কখন কে জানে।।

কী অচেনা কুসুমের গন্ধে,
কী গোপন আপন আনন্দে,
কোন্‌ পথিকের কোন্‌ গানে।।

সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে,
সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে–
তোমার পরশ আসে কখন কে জানে।।

Transliteration in English

pathe chale jete jete kotha konkhane
tomar parash ase kakhan ke jane।।
ki ochena kusumer gandhe,
ki gopan apan annde,
kon pathiker kon gane।।
sahsa darun dukhtape sakal bhuban jabe kape,
sakal pather ghoche chihn sakal badhan jabe chinn
mritju-aghat lage prane–
tomar parash ase kakhan ke jane।।