বনতল ফুলে ফুলে ডাকা
দেখা হয়েছে: 980
Bangla Lyrics
বনতল ফুলে ফুলে ডাকা
দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে থাকা
ভাল কি লাগে।
বাতাসের ফাল্গুনী গান
ভরে তোলে আঙ্গিনা বিতান।
দোলে উঠে মাধবীর প্রাণ
কি অনুরাগে, কি অনুরাগে।।
কপোতের বুকে ঐ কত সুখে কপোতি ঘুমায়
লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়।
ফেলে আসা দুটি কথা তার
ভোলা শুধু হলো না আমার।
একা থাকা এতো যে ব্যাথার
বুঝি নি আগে, বুঝি নি আগে।।
Transliteration in English
banatal phule phule daka dur nilimay uthe chad baka shudhu ei path cheye thaka bhal ki lage। bataser phalguni gan bhare tole anggina bitan। dole uthe madhbir pran ki onurage, ki onurage।। kapoter buke oi kat sukhe kapoti ghumay lila chale banalta ki sohage tarure jaray। phele asa duti katha tar bhola shudhu halo na amar। eka thaka eto je bjathar bujhi ni age, bujhi ni age।।