রূপসাগরে ডুব দিয়েছি

দেখা হয়েছে: 54

Bangla Lyrics

রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী।।

সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি।

যে গান কানে যায় না শোনা সে গান সেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভামাঝে।

চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে
নীরব যিনি তাঁহার পায়ে নীরব বীণা দিব ধরি।।

Transliteration in English

rupsagre dub diyechi orup ratan asha kari
ghate ghate ghurab na ar bhasiye amar jirn tari।।
samay jen hay re ebar dheu khaoa sab chukiye debar
sudhay ebar taliye giye omar haye rab mari।
je gan kane jay na shona se gan sethay nitj baje
praner bina niye jab sei otler sabhamajhe।
chirdiner surti bedhe shesh gane tar kanna kede
nirab jini tahar paye nirab bina dib dhari।।