সকাতরে ঐ কাঁদিছে সকলে

দেখা হয়েছে: 396

শিল্পী: শিরোনামহীনঅ্যালবাম: রবীন্দ্রনাথবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।

সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।

ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।

কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।

Transliteration in English

sakatre oi kadiche sakle,  shono shono pita।
kaho kane kane, shunao prane prane manggalbarta।।
kshudr asha niye rayeche bachiye,  sadai bhabna।
ja-kichu pay haraye jay,   na mane santbna।।
sukh-ashe dishe dishe beray katre–
marichika dharite chay e maruprantre।।
phuray bela, phuray khela, sandhja haye ase–
kade takhan akul-man, kape tarase।।
ki habe gati, bishbapti, shanti kotha ache–
tomare dao, asha purao, tumi eso kache।। ।