কবে তুমি আসবে ব’লে রইব না বসে

দেখা হয়েছে: 5

Bangla Lyrics

কবে তুমি আসবে ব’লে রইব না বসে
আমি চলব বাহিরে।

শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে
আর সময় নাহি রে।

বাতাস দিল দোল্‌, দিল দোল্‌;

ও তুই ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌।
মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে।।

আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী

ওই স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।

তোর পথ জানা নাই, নাইবা জানা নাই

ও তোর নাই মানা নাই, মনের মানা নাই

সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে।

Transliteration in English

kabe tumi asbe b’le raib na base
ami chalab bahire।
shukno phuler pataguli parteche khase
ar samay nahi re।
batas dil dol, dil dol;
o tui ghater badhan khol, o tui khol।
majh-nadite bhasiye diye tari bahi re।।
aj shukla ekadshi, hero nidrahara shashi
oi sbapnparabarer kheya ekla chalay basi।
tor path jana nai, naiba jana nai
o tor nai mana nai, maner mana nai
sabar sathe chalbi rate samne chahi re।