আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে
দেখা হয়েছে: 43
Bangla Lyrics
আরো কিছুক্ষণ নাহয় বসিও পাশে,
আরো যদি কিছু কথা থাকে তাই বলে। ।
শরত-আকাশ হেরো ম্লান হয়ে আসে,
বাষ্প-আভাসে দিগন্ত ছলোছলো ।।
জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে,
তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে ।।
দিন না ফুরাতে
দেখিতে পেলে কি তারে হে পথিক ,
বলো বলো– সে মোর অগম অন্তর পারাবারে
রক্তকমল তরঙ্গে টলোমলো ।।
দ্বিধাভরে আজো প্রবেশ কর নি ঘরে ,
বাহির আঙনে করিলে সুরের খেলা ।
জানি না কী নিয়ে যাবে যে দেশান্তরে ,
হে অতিথি ,
আজি শেষ বিদায়ের বেলা । ।
প্রথম প্রভাতে সব কাজ তব ফেলে
যে গভীর বাণী শুনিবারে কাছে এলে ।।
কোনোখানে কিছু ইশারা কি তার পেলে ,
হে পথিক ,
বলো বলো– সে বাণী আপন গোপন প্রদীপ জ্বেলে
রক্ত আগুনে প্রাণে মোর জ্বলোজ্বলো
Transliteration in English
aro kichukshan nahay basio pashe, aro jadi kichu katha thake tai bale। । sharat-akash hero mlan haye ase, bashp-abhase digant chalochlo ।। jani tumi kichu cheyechile dekhibare, tai to prabhate esechile mor dbare ।। din na phurate dekhite pele ki tare he pathik , balo balo– se mor ogam ontar parabare raktakamal tarngge talomlo ।। dbidhabhre ajo prabesh kar ni ghare , bahir angne karile surer khela । jani na ki niye jabe je deshantre , he otithi , aji shesh bidayer bela । । pratham prabhate sab kaj tab phele je gabhir bani shunibare kache ele ।। konokhane kichu ishara ki tar pele , he pathik , balo balo– se bani apan gopan pradip jbele rakt agune prane mor jbalojblo
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে” গানটি কে গেয়েছেন?
“আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আরো কিছুক্ষণ নাহয় বসিয়ো পাশে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।