ঝড় উঠেছে বাউল বাতাস

দেখা হয়েছে: 198

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়অ্যালবাম: শাপ মোচনসুরকার: হেমন্ত মুখোপাধ্যায়গীতিকার: বিমল ঘোষবছর: 1955বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী।
সাত মহলা, স্বপ্নপুরী
নিভল হাজার ভাতি।।

রুদ্র বীণার ঝংকারেতে
ক্ষুব্ধ জীবন উঠল মেতে।
সকল আশার রঙ্গিন নেশা
ঘুচল রাতারাতি।।

আকাশ জুড়ে দীর্ঘশ্বাসে
মাতন হলো শুরু।
সুরের স্বপন ভাঙল
শুনে মেঘের গুরু গুরু।

উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া
সকল চাওয়া, সকল পাওয়া।
শুকনো পাতার মর মরিয়া
করছে মাতামাতি।।

Transliteration in English

jhar utheche baul batas
ajke halo sathi।
sat mahla, sbapnpuri
nibhal hajar bhati।।
rudr binar jhangkarete
kshubdh jiban uthal mete।
sakal ashar ranggin nesha
ghuchal ratarati।।
akash jure dirghshbase
matan halo shuru।
surer sbapan bhangal
shune megher guru guru।
urche bhuler ghurni haoa
sakal chaoa, sakal paoa।
shukno patar mar mariya
karche matamati।।