একদিন মাটির ভিতরে হবে ঘর
দেখা হয়েছে: 10.7K
Bangla Lyrics
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।।
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারার সুতো;
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড ।।
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে ।।
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।
Transliteration in English
ekdin ma-ti-r bhitre habe ghar re man amar ken bandh dalan ghar ।। pran pakhi ure jabe pinjar chere dharadhame sabai rabe, tumi jabe chale bandhu bandhab jat, mata pita tarar suto; sakalai habe tomar par ken bandh dalan ghar re man amar ken bandh dalan ghar । deh tomar charmachar gale pache jabe shira-up shiraguli chinn bhinn habe mandu merudand sabai habe khand khand ।। pare rabe matir upar re man amar ken bandh dalan ghar । ruperai gourbe sajiyach saj sonadana kat ki ar rajki poshak jedin pran chale jabe, sabai pare rabe ।। gaye debe markin than re man amar ken bandh dalan ghar । ekdin ma-ti-r bhitre habe ghar ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“একদিন মাটির ভিতরে হবে ঘর” গানটি কে গেয়েছেন?
“একদিন মাটির ভিতরে হবে ঘর” গানটির শিল্পী: লতিফ সরকার। লতিফ সরকার এর আরও বাংলা গানের কথা দেখুন।
“একদিন মাটির ভিতরে হবে ঘর” কোন বিভাগের গান?
এই গানটি বাউল বিভাগের অন্তর্গত। বাউল বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একদিন মাটির ভিতরে হবে ঘর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।