যারা কথা দিয়ে তোমার কথা বলে

দেখা হয়েছে: 98

Bangla Lyrics

যারা কথা দিয়ে তোমার কথা বলে

তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ॥

একের কথা আরে

বুঝতে নাহি পারে,

বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥

যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর

তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।

বোঝে কি নাই বোঝে

থাকে না তার খোঁজে,

বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Transliteration in English

jara      katha diye tomar katha bale
tara     kathar bera gathe kebal daler pare dale ॥
eker katha are
bujhte nahi pare,
bojhay jat kathar bojha tatai bere chale ॥
jara      katha chere bajay shudhu sur
tader   sabar sure sabai mele nikat hate dur।
bojhe ki nai bojhe
thake na tar khoje,
bedan tader theke giye tomar charanatle ॥
rag: khambaj
tal: kaharba
rachnakal (banggabd): 1325
rachnakal (khrishtabd): 1918

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যারা কথা দিয়ে তোমার কথা বলে” গানটি কে গেয়েছেন?
“যারা কথা দিয়ে তোমার কথা বলে” গানটির শিল্পী: সুবিনয় রায়সুবিনয় রায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“যারা কথা দিয়ে তোমার কথা বলে” গানের গীতিকার ও সুরকার কে?
“যারা কথা দিয়ে তোমার কথা বলে” কোন বিভাগের গান?
“যারা কথা দিয়ে তোমার কথা বলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।