আমার প্রাণের ‘পরে চলে গেল কে

দেখা হয়েছে: 151

Bangla Lyrics

আমার প্রাণের ‘পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।

সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে–…
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল–
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।

সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে–
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে–
কোথা দিয়ে কোথায় গেল সে॥

Transliteration in English

amar praner ‘pare chale gel ke
basnter batastukur mato।
se je chuye gel, nuye gel re–…
phul phutiye gel shat shat।
se chale gel, bale gel na– se kothay gel phire el na।
se jete jete cheye gel ki jen geye gel–
tai apan-mane base achi kusumabnete।
se dheuyer matan bhese geche, chader alor deshe geche,
jekhan diye hese geche, hasi tar rekhe geche re–
mane hal akhir kone amay jen deke geche se।
ami kothay jab, kothay jab, bhabtechi tai ekla base।
se chader chokhe buliye gel ghumer ghor।
se praner kothay duliye gel phuler dor।
kusumabner upar diye ki katha se bale gel,
phuler gandh pagal haye sangge tari chale gel।
hriday amar akul hal, nayan amar mude ele re–
kotha diye kothay gel se॥