মোর প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুমখানি

দেখা হয়েছে: 310

Bangla Lyrics

মোর প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুমখানি
তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি।।

সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে–
ওগো তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী।।

আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে
হেরো তারগুলি তার দেখছে গুনে সকল লোকে।

ওগো কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে
শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে–
যখন তুমি তারে বুকের ‘পরে লবে টানি।।

Transliteration in English

mor prabhater ei pratham kshaner kusumkhani
tumi jagao tare oi nayner alok hani।।
se je diner belay karbe khela haoay dule,
rater ondhkare nebe tare bakshe tule–
ogo takhni to gandhe tahar phutbe bani।।
amar binakhani parche aji sabar chokhe
hero targuli tar dekhche gune sakal loke।
ogo kakhan se je sabha tjeje aral habe
shudhu surtuku tar uthbe beje karun rabe–
jakhan tumi tare buker ‘pare labe tani।।