প্রভু, বলো বলো কবে
দেখা হয়েছে: 36
Bangla Lyrics
প্রভু, বলো বলো কবে
তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে।
তোমার বনের রাঙা ধূলি ফুটায় পূজার কুসুমগুলি
সেই ধূলি হায় কখন আমায় আপন করি’ লবে?
প্রণাম দিতে চরণতলে ধুলার কাঙাল যাত্রীদলে
চলে যারা, আপন ব’লে চিনবে আমায় সবে।।
Transliteration in English
prabhu, balo balo kabe tomar pather dhular range range achal rangin habe। tomar baner ranga dhuli phutay pujar kusumguli sei dhuli hay kakhan amay apan kari’ labe? pranam dite charanatle dhular kangal jatridle chale jara, apan b’le chinbe amay sabe।।