আজকে মোরে বোলো না কাজ করতে,
দেখা হয়েছে: 45
Bangla Lyrics
আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে
ক্ষণিক মরণ মরতে ॥
অচিন কূলে পাড়ি দেব, আলোকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝোরায় প্রাণের কলস ভরতে ॥
অনেক কালের কান্নাহাসির ছায়া
ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া।
আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা,
গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ॥
Transliteration in English
ajke more bolo na kaj karte, jab ami dekhashonar nepthje aj sarte kshanik maran marte ॥ ochin kule pari deb, alokloke janm neb, maranarse olakhjhoray praner kalas bharte ॥ onek kaler kannahasir chaya dharuk sajher rangin megher maya। ajke nahay ekti bela charab matir deher khela, ganer deshe jab ure surer deh dharte ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজকে মোরে বোলো না কাজ করতে,” গানটি কে গেয়েছেন?
“আজকে মোরে বোলো না কাজ করতে,” গানটির শিল্পী: নীলিমা সেন। নীলিমা সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজকে মোরে বোলো না কাজ করতে,” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজকে মোরে বোলো না কাজ করতে,” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।