আমার সকল রসের ধারা
দেখা হয়েছে: 42
Bangla Lyrics
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা।।
জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ
তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা।।
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার।।
ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি
গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা।।
Transliteration in English
amar sakal raser dhara tomate aj hok-na hara।। jiban jure laguk parash, bhuban bjepe jaguk harash tomar rupe maruk dube amar duti akhitara।। hariye-jaoa manti amar phiriye tumi anle abar।। chariye-para ashaguli kuriye tumi lao go tuli galar hare dolao tare gatha tomar k’re sara।।