কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে
দেখা হয়েছে: 216
Bangla Lyrics
কাজল নদীর জলে, ভরা ঢেউ ছল ছলে,
প্রদীপ ভাসাও কারে স্মরিয়া
সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে,
আঁখি দুটি ওঠে জলে ভরিয়া
সাঁঝের আকাশে এত রঙ কে গো ছড়ালো
মনের বীণায় এত সুর কে গো ঝরালো
কারে মালা দেবে বলে
অঝোরে বকুল পড়ে ঝরিয়া
সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে,
আঁখি দুটি ওঠে জলে ভরিয়া
মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষন
স্মৃতির কমল ঘিরে ঘিরে
যে পাখী হারায় নীড় সুদূর আকাশে
সেকি আসে কভু ফিরে
শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে
কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে
কার লাগি দুলে ওঠে ক্ষনে ক্ষনে
থর থর কেঁপে ওঠে এ হিয়া
সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে,
আঁখি দুটি ওঠে জলে ভরিয়া
Transliteration in English
kajal nadir jale, bhara dheu chal chale, pradip bhasao kare smariya sonar barni meye, bal kar path cheye, akhi duti othe jale bhariya sajher akashe et rang ke go charalo maner binay et sur ke go jharalo kare mala debe bale ojhore bakul pare jhariya sonar barni meye, bal kar path cheye, akhi duti othe jale bhariya maner bhramar bujhi gunjre onukshan smritir kamal ghire ghire je pakhi haray nir sudur akashe seki ase kabhu phire shiuli jharano aji sandhjar batase ke go sara diye jay sbapner abhase kar lagi dule othe kshane kshane thar thar kepe othe e hiya sonar barni meye, bal kar path cheye, akhi duti othe jale bhariya