আমার এ ঘরে আপনার করে

দেখা হয়েছে: 29

Bangla Lyrics

আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে।

সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো হে।।

কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে

তোমারি পুণ্য আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে।।

পরশমণির প্রদীপ তোমার, অচপল তার আলো

সোনা ক’রে লবে পলকে আমার সকল কলঙ্ক কালো।

আমি যত দীপ জ্বালিয়াছি তাহে শুধু জ্বালা, শুধু কালি

আমার ঘরের দুয়ারে শিয়রে তোমারি কিরণ ঢালো হে।।

Transliteration in English

amar e ghare apnar kare grihdipkhani jbalo he।
sab dukhshok sarthak hok labhiya tomari alo he।।
kone kone jat lukano adhar milabe dhanj haye
tomari punj aloke basiya sabare basib bhalo he।।
parashamnir pradip tomar, ochapal tar alo
sona k’re labe palke amar sakal kalangk kalo।
ami jat dip jbaliyachi tahe shudhu jbala, shudhu kali
amar gharer duyare shiyre tomari kiran dhalo he।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার এ ঘরে আপনার করে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার এ ঘরে আপনার করে” গানটি শুরু হয়:

আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে।
সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো হে।।
কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে
তোমারি পুণ্য আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে।।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার এ ঘরে আপনার করে” গানটি কে গেয়েছেন?
“আমার এ ঘরে আপনার করে” গানটির শিল্পী: বনানী ঘোষবনানী ঘোষ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার এ ঘরে আপনার করে” গানের গীতিকার ও সুরকার কে?
“আমার এ ঘরে আপনার করে” কোন বিভাগের গান?
“আমার এ ঘরে আপনার করে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।