সংসার যবে মন কেড়ে লয়

দেখা হয়েছে: 3.1K

Bangla Lyrics

সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।।

অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার–
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে–
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।।

Transliteration in English

sangsar jabe man kere lay, jage na jakhan pran,
takhno, he nath, pranmi tomay gahi base tab gan।।
ontarjami, kshamo se amar shunj maner britha uphar–
pushpbihin puja-ayojan, bhaktibihin tan।।
daki tab nam shushk kanthe, asha kari pranapne–
nibir premer saras barsha jadi neme ase mane।
sahsa ekda apna haite bhari dibe tumi tomar omrite,
ei bharsay kari padatle shunj hriday dan।।