তোমার আমার এই বিরহের অন্তরালে

দেখা হয়েছে: 26

Bangla Lyrics

তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে।।

তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে।।

বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।

দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে।।

Transliteration in English

tomar amar ei birher ontrale
kat ar setu badhi sure sure tale tale।।
tabu je paranmajhe gopne bedna baje
ebar sebar kaje deke lao sandhjakale।।
bishb hate thaki dure ontrer ontahpure
chetna jaraye rahe bhabnar sbapnjale।
duhkh sukh apnarai se bojha hayeche bhari
jen se sapite pari charam pujar thale।।