এখনো গেল না আঁধার

দেখা হয়েছে: 67

শিল্পী: গীতা ঘটকসুরকার: সাহানা দেবীগীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুরবছর: 1920বিভাগ: রবীন্দ্র সংগীত

Bangla Lyrics

এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।
এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা।

কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা,
ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা।।

এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া।
এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে,
চকিতে বিজলি আলো চোখেতে লাগাল ধাঁদা।।

Transliteration in English

ekhno gel na adhar, ekhno rahil badha।
ekhno maran-brat jibne hal na sadha।
kabe je duhkhjbala habe re bijaymala,
jhalibe orunrage nishithrater kada।।
ekhno nijeri chaya rachiche kat je maya।
ekhno ken je miche chahiche kebli piche,
chakite bijli alo chokhete lagal dhada।।